1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

কসমেটিকসের দোকানে বিদেশি মদ বিক্রি‍!

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৯৪ Time View

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে মিলেছে বিদেশি মদ ‘গ্রান্ড রয়েল’। যে দোকানে নারীদের বিভিন্ন প্রসাধনী থাকার কথা সেখানে মিলেছে দামি ব্রান্ডের এ মদ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে হোটেল-মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। তল্লাশীকালে মিলেছে ৬টি বিদেশী গ্রান্ড রয়েল ব্রান্ডের মদ।

দোকানটির মালিক কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার মো. হোসেনের ছেলে রাকিব উদ্দিন (১৯)। পরে তাকে আটক করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী আরও জানান, এ ছাড়াও মিলেছে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ। এসব ওষুধের বেশিরভাগের মেয়াদ নেয়। যদিও এসব খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানের আড়ালে কৌশলে এসব মদ বিক্রি করে আসছিল বরে স্বীকার করেছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ