1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাকিতে ব্যবসা নর্দার্ন ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপককে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ আগস্ট, ২০১২
  • ১০২ Time View

পূর্ণ বাকিতে ব্যবসা করায় দুটি বীমা কোম্পানির সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপককে জরিমানা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

রোববার এ সংক্রান্ত শুনানি শেষে আইডিআরএ সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে।

জরিমানাকৃত প্রতিষ্ঠান ও শাখা ব্যবস্থাপক হলেন- নার্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রামস্থ কদমতলী শাখা ব্যবস্থাপক এস. এম. আহসানুল হক এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রামস্থ খাতুনগঞ্জ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন।

প্রসঙ্গত, আইডিআরএর একটি পরিদর্শন দল গত ২৪ এপ্রিল নর্দার্ন ইন্স্যুরেন্সের কদমতলী শাখা পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠানটির মানি রিসিপ্ট এবং ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে পূর্ণ বাকি ব্যবসার প্রমাণ পাওয়া পরিদর্শক দল।

এ অভিযোগের ভিত্তিতে রোববার আইডিআরএ কার্যালয়ে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় নর্দার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী জি এফ এম শওকত আলী ও সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক এস. এম. আহসানুল হক উপস্থিত ছিলেন। শুনানি শেষে কোম্পানির কদমতলী শাখা ব্যবস্থাপককে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করে কর্তৃপক্ষ।

এদিকে আইডিআরএর পরিদর্শক দল ২৪ মার্চ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের খাতুনগঞ্জ শাখা পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট শাখার মানি রিসিট এবং ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে পূর্ণ বাকি ব্যবসার প্রমাণ পায় পরিদর্শক দল।

এর অভিযোগের ভিত্তিতে রোববার আইডিআরএ কার্যালয়ে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এসময় শুনানিতে উক্ত প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী মো. আ. লতিফ মিঞা এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন। শুনানি শেষে আইডিআরএ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের খাতুনগঞ্জ শাখা ব্যবস্থাপককে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করে আইডিআরএ।

শুনানিতে আইডিআরএ সদস্য মো. ফজলুল করিম এবং ছাঈদ আহমেদ খান উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ