1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

হন্ডুরাসকে হারিয়ে সেমিতে ব্রাজিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ আগস্ট, ২০১২
  • ১৬৭ Time View

অলিম্পিকে হন্ডুরাসের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-২ গোলে হারিয়েছে নয়জনের হন্ডুরাসকে। এ জয়ে সেমিফাইনালে মানো মেনেজেসের দল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

ওল্ড ট্রাফোর্ডে ১২ মিনিটে এগিয়ে যায় হন্ডুরাস। গোল করেন ফরোয়ার্ড মারিও মার্তিনেস। ২০ মিনিট পরই কপাল পুড়ে তাদের। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন উলমার ক্রিসান্তো। হঠাৎ দশজনের দলে পরিণত হওয়ায় কিছুটা ছন্দপতন ঘটে হন্ডুরাসের। সুযোগ কাজে লাগায় ব্রাজিল। ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান লিয়ান্দ্রো দামিয়াও।

প্রথমার্ধে ১-১ ব্যবধানে সমতা নিয়ে বিরতিতে যায় ব্রাজিল ও হন্ডুরাস। তবে গুছিয়ে উঠতে বেশক্ষণ সময় লাগেনি। ৪৮ মিনিটে আবারও এগিয়ে যায় তারা। দুর্দান্ত ভলি থেকে ব্রাজিল গোলরক্ষক গ্যাব্রিয়েলকে হতাশ করে জালে বল জড়ান এসপিনোসা।

আবারও পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। ৫১ মিনিটে পেনাল্টি থেকে সমতায় (২-২) ফেরে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তিরা। স্পট কিক থেকে নিশানাভেদ করেন সান্তোস তারকা নেইমার। নয় মিনিট পর ব্রাজিলকে আবারও এগিয়ে (৩-২) দেন দামিয়াও। বাকি সময় শত চেষ্টা করেও ব্যবধানে হেরফের ঘটাতে পারেনি কোনো পক্ষ। তবে খেলার অন্তিম মুহূর্তে নয়জনের দলে পরিণত হয় হন্ডুরাস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান এসপিনোসার।

শীর্ষ চারে ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার স্বাগতিক গ্রেট বৃটেনকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এছাড়া অপর সেমিফাইনালে জাপান খেলবে মেক্সিকোর বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ