1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ট্রেন লাইনচ্যুত: খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

যশোরে বেনাপোল থেকে খুলনাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যশোর জংশনে এ ঘটনা ঘটে।

এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে রেলক্রসিংয়ের ওপর ট্রেনের বগি আটকে থাকায় যশোর শহর থেকে চাঁচড়ায় চলাচলের সড়কও বন্ধ হয়ে গেছে।

ট্রেনটির চালক রবিউল ইসলাম জানান, বেনাপোল থেকে ট্রেনটি খুলনায় যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে যশোর স্টেশনে প্রবেশ মুহুর্তে মেইন লাইন থেকে ৩নম্বর লাইনে যাওয়ার সময় ট্রেনের দ্বিতীয় বগির কপলিংক ছিড়ে যায়। এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

যশোর জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, লাইনের কোনো সমস্যা নয়। কপলিংক ছিড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর পুনরায় রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে। আশা করছি রাত ১০টার মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ