1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে ‘ফেভারিট’ বাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ

আরও ১৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৫২ Time View

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৬ জন ভর্তি হয়েছেন। তারমধ্যে রাজধানীর হাসপাতালে ১৩৫ জন ও জেলাগুলোর হাসপাতালে ৪১ জন ভর্তি হন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮৪ জনে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯৬ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৬৮৪ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন ১৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৭৬ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৩ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৭২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪১ জন ভর্তি হন।

১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ২৪১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৪৬১ জন।

হাসপাতালে ভর্তি ২৫ হাজার ২৪১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন এবং ১১ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৫৮৬ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং ১১ নভেম্বর পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ