1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

একই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অপু-বুবলী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৬২ Time View

তরুণ নির্মাতা সাইফ চন্দনের নতুন সিনেমা ‘কয়লা’। এই সিনেমায় শবনম বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। এবার যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু।

গতকাল (৭ নভেম্বর) অপু চুক্তিবদ্ধ হন। আগামী ১২ নভেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সাইফ চন্দন বলেন, ‘নায়িকা হিসাবে বুবলীকে চুক্তিবদ্ধ করার পর এবার প্রধান খল চরিত্রে পেলাম অপুকে। দারুণ অভিনেতা! তার প্রতিভা আমি এই সিনেমায় কাজে লাগাতে চাই। তার চরিত্রটির নাম স্বপন। মূলত সে জুয়াড়ি। সে আবার বুবলীকে নিয়ে খোয়াব দেখে! বিয়ে করতে চায়। আমার বিশ্বাস অপু এই চরিত্রে অভিনয় করে ভালো করবেন।’

সিনেমা প্রসঙ্গে রাশেদ মামুন অপু বলেন, ‘কয়লা’ সিনেমায় প্রধান খল চরিত্র হিসেবে যুক্ত হলাম। চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ত্রিভুজ প্রেমের একটা ব্যাপারও আছে। আমার ধারণা, কাজটি আনন্দ নিয়ে করতে পারবো।’

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। এতে নায়ক চরিত্রে কে থাকছেন তা এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ