1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

‘দসরা’র প্রস্তাব ফেরালেন সামান্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৭৭ Time View

ক‌্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অন‌্যদিকে অভিনেতা নানির পরবর্তী সিনেমা ‘দসরা’। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, এ সিনেমায় প্রধান পার্শ্ব নারী চরিত্রে অভিনয় করবেন সামান্থা। কিন্তু এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন এই অভিনেত্রী।

টলিউড ডটনেক এক প্রতিবেদনে জানিয়েছে, ‘দসরা’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সামান্থা। কারণ তিনি প্রধান পার্শ্ব নারী চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন। এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। এখন সিনেমাটির প্রধান পার্শ্ব নারী চরিত্রের জন‌্য অভিনেত্রী খুঁজছেন নির্মাতারা।

‘দসরা’ সিনেমাটি পরিচালনা করবেন শ্রীকান্ত ওডেলা। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।

ব‌্যক্তিগত জীবনে অভিনেতা নাগা চৈতন‌্যর সঙ্গে ঘর বেঁধেছিলেন সামান্থা। কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এ অভিনেত্রী। এ নিয়ে টানা খবরের শিরোনামে ছিলেন তিনি।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। এতে শরানন্দর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। গত বছরের ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। বর্তমানে তামিল, তেলেগু ভাষার চারটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

অন‌্যদিকে নানি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাক জগদীশ’। গত ১০ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন এই অভিনেতা। কিছুদিন আগে ‘শ‌্যাম সিং রায়’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সুপার ন‌্যাচারাল-থ্রিলার ঘরানার এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। খুব শিগগির মুক্তি পাবে এটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ