1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক : কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তার পর দেখা যাবে বিএনপির মরাগাঙে ঢেউ আসে কিনা।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে ‘তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন’ ও ‘জনতার ঢল নামার গল্প’ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এ কথা বলেন।

তারেক জিয়া দেশে আসবে কোন বছর? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বছর না ওই বছর- দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎসাহস দেখাতে পারছেন না।

গত কয়েক বছর ধরে ‘গণঅভ্যুত্থান’, ‘মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী’, ‘নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প’, ‘আওয়ামী লীগের ৩০ আসন না পাওয়ার গল্প’সহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

তিনি বলেন, আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের ওপর প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ