1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

মিরপুরে ঝুটের গোডাউনে আগুন: ৫টি ঘর ও ৩টি অটোরিক্সা পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১২
  • ৮৬ Time View

মিরপুর-১৩ নম্বরে জল্লাদ খানার পাশে ঝুটের গোডাউনে লাগা আগুন রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা। আগুনে গোডাউনের ৫টি ঘর ও পাশে থাকা ৩টি সিএনজি অটোরিক্সা পুড়ে গেছে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের উৎস, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে এ আগুন লাগে বলে জানায় কুর্মিটোলা ফায়ার স্টেশন।

এর আগে মিরপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ফারুক আলম জানান, মিরপুর-১৩ নম্বর বিদ্যুৎ অফিসের পাশে ঝুটের গোডাউনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে।

রাত আড়াইটার দিকে তিনি জানিয়েছিলেন, ফায়ার সার্ভিসের যে পাঁচটি গাড়ি আগুন নেভাতে গিয়েছিল তাদের পানির রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় নতুন করে তারা পানি ভরে নিয়ে গেছে।

ফারুক আলম আরো জানান, আগুনের কারণে পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের কিছু লোক আটকা পড়েছিল। পরে তাদের উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ