1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

রাজধানীর ৮ স্কুলে শিক্ষার্থীদের করোনা টিকাদান চলছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪৩ Time View

রাজধানীর আটটি স্কুলে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় এ কার্যক্রম। এই ৮ কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার করে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়ার কথা রয়েছে।

কেন্দ্রগুলো হচ্ছে, বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো স্কুল, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমণ্ডির কাকলী স্কুল, উত্তরার সাউথব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাসটিকা স্কুল।

এর আগে সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র না থাকায় জন্মসনদ ব্যবহার করে টিকার জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা নেয়ার জন্য শিক্ষার্থীদের সুরক্ষা (https://surokkha.gov.bd/birth-reg-enroll) ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। টিকা কেন্দ্র হিসেবে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন শিক্ষার্থীদের ঢাকা স্কুল কেন্দ্র উত্তর বা দক্ষিণ নির্বাচন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল নাম্বারে পরে টিকা নেয়ার তারিখ ও কেন্দ্র জানিয়ে দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কারণে সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না গেলে তাদের তথ্য এক্সেল ফাইল করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে। বলা হয়েছে, জন্মনিবন্ধন নম্বর টেক্সট ফরম্যাটে এবং এক্সেল শিটে নির্ধারিত তারিখের ফরম্যাটে (yyyy-mm-dd) অনুযায়ী এই student.vaccination2021@gmail.com ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ