1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা দেওয়া যাবে না

Reporter Name
  • Update Time : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

বিআরটিএ থেকে স্মার্ট কার্ড লাইসেন্স পাওয়ার আগে প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে এ অভিযোগে চালককে কোনও মামলা দেওয়া যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

সোমবার (০১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে নিজের লাইসেন্সের কাজে বায়োমেট্রিক দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, লাইসেন্সের জন্য প্রাপ্তি স্বীকার রসিদের ভিত্তিতে কোনও ট্রাফিক সার্জেন্ট মামলা দিতে পারবে না। এ সংক্রান্ত ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কোনও ট্রাফিক সদস্য কাউকে জরিমানা কিংবা মামলা করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘এটা লাইসেন্স কর্তৃপক্ষের জটিলতা, চালকের দায় নয়’ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, সুতরাং তাকে (চালক) ছাড় দেওয়া হচ্ছে। আর এই সুযোগে কেউ যদি তাকে জরিমানা করে থাকলে সেটা অন্যায়।

বিআরটিএ-তে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য দালালির সঙ্গে জড়িত থাকলে তাকে ‘বাড়ি পাঠিয়ে দেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ