1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্বকাপের মাঝপথেই অবসরে আসগর আফগান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫০ Time View

নাম ছিল আসগর স্ট্যানিকজাই। পরে দেশের নামের সঙ্গে মিল রেখে নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন আসগর আফগান। আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আসগরের নাম। তাই তো অধিনায়কত্ব না থাকার পরও দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শাহজাদের কাছে এখনও আসগর আফগানই অধিনায়ক।

আজ (৩১ অক্টোবর) আবুধাবিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন আক্ষরিক অর্থেই আফগান ক্রিকেটের অধিনায়ক আসগর আফগান। তার হাত ধরেইল শূন্য থেকে শিখরে ওঠার রাস্তার দেখা পেয়েছে আফগানিস্তানের ক্রিকেট। সেই আসগর এবার বিশ্বকাপের মাঝপথে নিলেন অবসরের সিদ্ধান্ত।

২০০৯ সালের এপ্রিলে বেনোনির উইলোমুর পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন আসগর। অভিষেকের পর অর্ধেকেরও বেশি সময় অধিনায়ক ছিলেন আসগর। জাতীয় দলের হয়ে ৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫২ টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১১৫ ম্যাচ অধিনায়কত্ব করেছেন আসগর।

আফগানিস্তানের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচেও অধিনায়ক ছিলেন আসগর। ২০১৮ সালের ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয় আফগানিস্তানের। আসগরের নেতৃত্বে আফগানিস্তান চারটি টেস্ট খেলে দুটি করে জয় ও পরাজয় দেখেছে।

যেখানে পুরো টেস্ট ক্যারিয়ারের গড় ৪৪, অধিনায়ক হিসেবে সেখানে গড় ৪৯! টেস্টের একমাত্র সেঞ্চুরিও করেছেন অধিনায়ক হিসেবে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭৪ ম্যাচে ১১০.৩৭ স্ট্রাইক রেট ও ২৩.৭২ গড়ে আসগরের রান ১৩৫১।

কোনো সেঞ্চুরি না থাকলেও এ ফরম্যাটে চারটি হাফসেঞ্চুরি করেছেন সাবেক আফগান অধিনায়ক। চারটিই করেছেন অধিনায়ক হিসেবে। ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটিও অধিনায়ক হিসেবে খেলে করেছে আসগর। অধিনায়কত্বের চাপ যে পারফরম্যান্সের ওপর তেমন একটা প্রভাব ফেলেনি তার প্রমাণ মেলে এসব পরিসংখ্যানেই।

অধিনায়ক হিসেবে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন চলতি বছরের মার্চেই। গত ২০ মার্চ আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল অধিনায়ক হিসেবে আসগরের শেষ ম্যাচ। শেষ ম্যাচ জিতে জিম্বাবুয়েকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান।

আজ সেই আবুধাবিতেই নামিবিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটি খেলতে নামবেন আসগর। সুপার টুয়েলভে আফগানিস্তানের এখনও বাকি তিন ম্যাচ। নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পরও বাকি থাকবে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা।

সেগুলো জিতলে সেমিতে খেলার সম্ভাবনাও রয়েছে তাদের। কিন্তু এর আগেই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আফগান ক্রিকেটের নেতা আসগর আফগান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ