1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

১ নভেম্বর থেকে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪২ Time View

আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে তাদের টিকা দেওয়া শুরু হবে। প্রথমে শুধু ঢাকার ১২টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। কেন্দ্র আরও বাড়ানো হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার ব্রিফিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজারের টিকা। পর্যাপ্ত ফাইজারের টিকা সরকারের হাতে মজুত আছে। এখন ঢাকায় শুরু করে পরে সারাদেশের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, নভেম্বরে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা আসবে। গতকাল সিনোফার্মের ৫৫ লাখ টিকা এসেছে। এ নিয়ে মোট টিকা মজুদের পরিমাণ ২ কোটি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া গণটিকা কার্যক্রমের আওতায় দেওয়া ৮০ লাখ লোককে দ্বিতীয় ডোজের টিকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে। আগামীকালের মধ্যে এটি সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ