1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

৫ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদনের সুপারিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৮০ Time View

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের ফাইজার/বায়োএনটেক টিকা প্রয়োগের সুপারিশ করেছে মার্কিন সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল। খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বিশেষজ্ঞরা মঙ্গলবার এই সুপারিশ করেছেন। ফলে কয়েক সপ্তাহের মধ্যে টিকাটি জরুরি প্রয়োগের অনুমোদন পেতে পারে।

গত সেপ্টেম্বরে ফাইজার/বায়োএনটেক জানায়, পরীক্ষায় পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর টিকাটি নিরাপদ দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ১২ বছরের বেশি বয়সীদের টিকাটি প্রদান করছে। সাম্প্রতিক সুপারিশ অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের আরও ২ কোটি ৮০ লাখ শিশু টিকা নিতে পারবে।

বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ চূড়ান্ত অনুমোদন দেবে এফডিএ এবং রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। আশা করা হচ্ছে আগামী ২ নভেম্বর এই অনুমোদন দেওয়া হবে। এর ফলে পরদিন থেকে টিকা প্রদান শুরু হতে পারে।

এফডিএ বিশেষজ্ঞ প্যানেল বলছে টিকা নেওয়ার সুবিধা অন্য স্বাস্থ্য ঝুঁকির চেয়ে বেশি। কোম্পানির পরীক্ষার তথ্যে গেছে, ওই বয়সসীমার শিশুদের অ্যান্টিবডি বাড়াতে সক্ষম টিকাটি।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে দেখা যাচ্ছে করোনা মহামারির শুরু থেকে ১১ বছর বয়সী ১৬০ শিশুর মৃত্যু হয়েছে। দেশটিতে মোট সাত লাখ ৪০ হাজার মানুষের করোনায় মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ