1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

আসছে নুসরাত ফারিয়ার ‘হাবিবি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৭৩ Time View

‘পটাকা’ গান দিয়ে গানের জগতে নাম লিখিয়েছিলেন ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। সেই গান দিয়ে ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর নিয়ে আসেন ‘আমি চাই থাকতে’। এবার নিয়ে আসছেন ‘হাবিবি’ নামে নতুন একটি গান।

ফারিয়ার এ গানটি আগামী ২ নভেম্বর কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ‘হাবিবি’ গানের আরবীয় সুর-সংগীত ও নাচের আমেজে গানটিতে ভিন্নতার ছাপ দেখা যাবে বলে জানা গেছে।

গানটির গানের কথা লিখেছেন নূর নবী, সুর করেছেন আদিব কবির। ভিডিও নির্মাণসহ কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।

নুসরাত ফারিয়া এই গান সম্পর্কে বলেন, এবারের গানটি পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝিতে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটারে দূরে এক রাজপ্রাসাদে গানটির ভিডিওর শুটিং হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। রাজপ্রাসাদটি অনেক বড়। ভেতরে অনেকগুলো জায়গা আলাদা আলাদা সেট করে শুটিং করেছি আমরা। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে পারফর্ম করেছেন আমার সঙ্গে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ