1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

নতুন উচ্চতায় ফেলপস

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ আগস্ট, ২০১২
  • ১৪৩ Time View

এক অলিম্পিকের সর্বোচ্চ স্বর্ণপদক এবং অলিম্পিক ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণপদকের রেকর্ড বেইজিংয়েই গড়েছিলেন ফেলপস। লন্ডনে এসে সোতিয়েত জিমন্যাস্ট লারিসা লাতিনিনার সর্বোচ্চ অলিম্পিক পদকের রেকর্ড ভেঙ্গে দেন। তবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক না জেতার আক্ষেপ ছিলো এই মার্কিন সাঁতারুর। বৃহস্পতিবার ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণের দেখা পান, সেটাও রেকর্ড গড়েই।  সাঁতারে প্রথমবারের মতো একই ইভেন্টে টানা তিন অলিম্পিকে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান ফেলপস।

লন্ডন অ্যাকুয়াটিক সেন্টারে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৩ নং লেনে থাকা ফেলপসের সঙ্গে লড়াই জমে উঠেছিলো পাশের লেনে থাকা তার মূল প্রতিদ্বন্দ্বী স্বদেশী রায়ান লোক্টির সঙ্গে। তবে এবার আর পেরে ওঠেননি লোক্টি। ১ মিনিট ৫৪.৪৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার পাশাপাশি রোববারের হারের প্রতিশোধ নেন ফেলপস। এ জয়ে অলিম্পিকে ১৬ স্বর্ণপসহ সবমিলিয়ে ২০ পদকের কৃতিত্ব দেখান ২৭ বছরের এই সাঁতারু।

এই ইভেন্টে ১ মিনিট ৫৪.৯০ সেকেন্ড সময় নিয়ে রায়ান লোক্টি রৌপ্য এবং ১ মিনিট ৫৬.২২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন হাঙ্গেরির লাসজলো সেহ।

লন্ডনে আগেও দুবার একই ইভেন্টে টানা তৃতীয় স্বর্ণপদক জয়ের সুযোগ পেয়েছিলেন ফেলপস। কিন্তু ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে ব্যর্থ হন এই মার্কিন সাঁতারু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ