1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আট মাস পর প্রস্তুতি ম্যাচ খেললেন যুবরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ আগস্ট, ২০১২
  • ১৫১ Time View

ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর মাঠে ফিরতে মরিয়া ছিলেন যুবরাজ সিং। অনুশীলন করেছেন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে। পরিশ্রমের ফল পেয়েছেন অলরাউন্ডার। আট মাস পর প্রথম বারের মতো খেলেছেন প্রস্তুতি ম্যাচ।

প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজেই জানিয়েছেন যুবরাজ। টুইট বার্তায় তিনি বলেন, ‘আট মাস পর শেষপর্যন্ত প্রস্তুতি ম্যাচে খেলেছি! ৭০ বলে ৪৭ রান করার পাশাপাশি ৫ ওভার বোলিং করেছি! এছাড়া ফিল্ডিং করেছি ৩০ ওভার পর্যন্ত। মন্দ নয়!!!

যখন তিনি অনুশীলন শুরু করেন তখন বিষয়টি তত সহজ ছিলো না। জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রোগ্রামের দ্বিতীয় সপ্তাহে তাকে ডায়েট প্লেন ও অনুশীলন সূচি অনুসরণ করার পাশাপাশি সামলাতে হয়েছে মিডয়াকে। রেয়ার জার্ম সেল ক্যান্সার থেকে সেরে উঠার পর ২৭ জুন অনুশীলন শুরু করেন যুবরাজ। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক ৩০ সদস্যের দলে রয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

সম্প্রতি অবসরে যাওয়া ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে মর্যাদাপূর্ণ ‘রাজিব গান্ধী খেল রত্ন’ অ্যাওয়ার্ড এবং যুবরাজ সিংকে ‘অর্জন’ পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য ‘অর্জুন’ পুরস্কারের জন্য তার নাম সুপারিশ করেছে বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ