1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইকবাল কোথায় ছিলেন, ফখরুলকে পাল্টা প্রশ্ন কাদেরের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪০ Time View

ইকবালের বিষয়ে মির্জা ফখরুলের কাছে তথ্য আছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে অনুমান হয় যে, তার কাছে অধিকতর তথ্য রয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি আরও জানতে চান, আপনিই তথ্য প্রমাণ দিয়ে বলুন, এ কয়দিন ইকবাল কোথায় ছিল?

ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন গ্রেপ্তার হওয়া যুবক এতোদিন কোথায় ছিলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আসলে যে কোন অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব।

তিনি বলেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাস আক্রান্ত বিএনপি।

অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতিপ্রতিক্রিয়া বা আগবাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কি না, এমনটা মনে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন।তারা চোরকে বলে চুরি করো,আর গৃহস্থকে বলে সজাগ থাকো।

বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে দাবি করে ওবায়দুল কাদের বলেন এখন সরকারের উপর দায় চাপাচ্ছেন আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছেন।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে আপনাদেরকে ভোট না দেওয়ার কথিত অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন কেন? কেন ঘরবাড়ি পুড়িয়েছিলেন, সম্পদ লুট করেছিলেন?

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে আরো জানতে চান নারীরা কেন নির্যাতনের শিকার হয়েছিলো?

সরকারের মদদ ছাড়া নাকি সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়না, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন তাহলে ২০০১ সালের সমস্যার দায় কি বিএনপি স্বীকার করে নিচ্ছেন? তিনি আশা প্রকাশ করে বলেন বিএনপি নেতারা এসব বিষয়ে স্পষ্ট করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, গাজীপুরের মেয়র ও গাজীপুর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য আরো কিছু সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী উপস্থাপনীয় অভিযোগ আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় উত্থাপিত হবে।

ওবায়দুল কাদের বলেন সভায় রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার পাশাপাশি দলীয় আদর্শ এবং শৃঙ্খলা বিরোধী বক্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে প্রদত্ত শোকজ নোটিশের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ