1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

ক্ষতিগ্রস্তদের জমি-বাড়ি দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৪ Time View

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জমিসহ পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লালমবিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিমারন্জন স্মৃতি দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে পর্যালোচনা ও নিরীক্ষা চলছে। এটি বাস্তবায়ন হলে উত্তর জনপদের তিস্তা নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। স্থায়ী সমাধান হবে বন্যা ও নদী ভাঙনের।

এর আগে ওই উচ্চবিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সমন্বয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় তার সাথে ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো মহসীন আলী।

উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন এমপি ও লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা সহ আওয়ামীলীগের স্থানীয় নেতারা।

আলোচনা সভা শেষে কালীগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫ জনের মাঝে ১০ কেজি করে চাল ও তেল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ