1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

এবার শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাজ-শিল্পার মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৪৭ Time View

এবার শার্লিন চোপড়ার বিরুদ্ধে মানহানির মামলা করলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। রাজ-শিল্পার আইনজীবীর কাছ থেকে জানা যায় শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন এই তারকা দম্পতি।

কয়েকদিন আগে রাজ-শিল্পাকে নিয়ে আবারও সরব হয়েছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। রাজ কুন্দ্রার পাশাপাশি শিল্পা শেট্টির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি।

রাজ-শিল্পা দুজনের বিরুদ্ধেই মামলা করেছিলেন, যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগে। সেই মামলার বিরুদ্ধেই এবার পাল্টা মানহানির মামলা দিলেন রাজ ও শিল্পা।

রাজ-শিল্পা দম্পতি জানান, এতদিন তাদের বিরুদ্ধে শার্লিন অবমাননাকর ও মিথ্যা অভিযোগ এনেছে। আর এতে মানহানি হয়েছে উল্লেখ করে ৫০ কোটি টাকা জরিমানা আদায়ের নোটিশ পাঠানো হয়েছে শার্লিনের বিরুদ্ধে।

এর আগে ২০২১ সালের এপ্রিলেও রাজের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করেছিলেন শার্লিন। যেখানে শার্লিনের অভিযোগ ছিল রাজ কুন্দ্রা তার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। নিজেকে বাঁচাতে সেই সময় বাথরুমে আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছিলেন তিনি।

শার্লিন আরও জানিয়েছিলেন, শিল্পার সঙ্গে রাজের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। রাজ কুন্দ্রা সেই দুঃখও নাকি প্রকাশ করেছিলেন শার্লিনের কাছে।
খবর সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ