1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ব্রুজের জালে ম্যান সিটির গোল উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫৭ Time View

প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ম্যানচেস্টার সিটি বিরতির পর প্রতিপক্ষের জালে বল পাঠাল আরও তিনবার। বেলজিয়ান চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের চেপে ধরে সিটি। তবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ১৩ মিনিটে রদ্রি জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। ৩০তম মিনিটে লক্ষ্যে ম্যাচের প্রথম শটে এগিয়ে যায় সফরকারীরা। মাঝমাঠের কাছ থেকে ফিল ফোডেনের লম্বা ক্রস ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান কানসেলো।

৪৩তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। ডি-বক্সে আলজেরিয়ার এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন হতে পারত ৩-০। ফোডেনের পাস থেকে মাহরেজের জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক সিমোন মিগনোলেত।

কেভিন ডে ব্রুইনের পাস থেকে ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ান ইংলিশ ডিফেন্ডার ওয়াকার। ডে ব্রুইনের বদলি নামার দুই মিনিট পরই জালের দেখা পান পালমার, সিটি এগিয়ে যায় ৪-০ গোলে।

৮১তম মিনিটে একটি গোল শোধ করেন ব্রুজের হান্স ভানাকেন। তবে দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আবার বাড়িয়ে নেন মাহরেজ। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে সিটি।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ব্রুজ। এক ম্যাচ কম খেলে ব্রুজের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পিএসজি মঙ্গলবার পরের ম্যাচে মুখোমুখি হবে লাইপজিগের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ