1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি আরো ১৭২ ডেঙ্গু রোগী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩০ জনই ঢাকার। আর ঢাকার বাইরে ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমানে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এরমধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৩০ জন ও অন্যান্য বিভাগে ১৮৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর এ পর্যন্ত মোট ২১ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২০ হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জুন মাসে ২৭২ জন, জুলাইয়ে বেড়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে আরো বেড়ে ৭ হাজার ৬৯৮ জন, আর সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত ৩ হাজার ৩৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ