1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত ফ্রান্সের ব্লাড ব্যাংকের রেফ্রিজারেটরেও এবার সাইবার হামলা বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার শ্রমিক আন্দোলন ঘিরে ফতুল্লা শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন ‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’ যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের অ্যাডভাইজারের সাক্ষাৎ বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা

কমছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ১০৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪৬ Time View

দেশে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। গত তিন দিনে দেশে ডেঙ্গুতে কেউ মারা যাননি।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৯১ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৪৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬ জনে। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৫ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২১ হাজার ১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৯০ জন। ডেঙ্গুতে এ সময়ে ৮২ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ