1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

প্রায় ১১ ঘণ্টা পর দেশের মোবাইল ইন্টারনেট সেবা চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪৭ Time View

প্রায় ১১ ঘণ্টা পর সচল হতে শুরু করেছে মোবাইলের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। শুক্রবার বিকাল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট।

এর আগে শুক্রবার ভোর ৫টা থেকে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল না।

বিটিআরসি জানায়, কারিগরি ত্রুটির কারণে সারা দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ ছিল।

প্রসঙ্গত, ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো – কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। এরমধ্যে কুমিল্লা জেলায় প্রথম ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর ধাপে ধাপে বাকি জেলাগুলোতেও এই সেবা বন্ধ রাখা হয়।

অপারেটর সূত্র জানায়, বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ