1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ

বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১ Time View

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিএনপির সমালোচনা করে বলেছেন, বিএনপির আমলে দেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সে সময়ে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করা হয়েছিল। তখন দেশে কোনো উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতাও ছিল না। এতিমের টাকা লুটপাট করেছে। সে অপরাধে আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস।

বক্তব্য শেষে মন্ত্রী মুরাদনগর, বুড়িচং, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ