1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মুদারাবা ওয়াকফ ডিপোজিট স্কিম চালু করেছে প্রাইম ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১২
  • ১৭৭ Time View

ইসলামি শরিয়াহ মোতোবেক মুদারাবা নগদ ওয়াকফ সঞ্চয়ী হিসাব (ক্যাশ ওয়াকফ ডিপোজিট স্কিম) চালু করেছে বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড। ফলে ওয়াকফকৃত সঞ্চয়ের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করতে পারবেন এর গ্রাহকরা।

সোমবার রাজধানীর হোটেল রূপসী বাংলায় আনুষ্ঠানিকভাবে নতুন এ স্কিমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মোল্লা এর উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরুর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্যরা, শেয়ার হোল্ডাররা, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং সাধারণ গ্রাহকরা এতে অংশ নেন।

এ সময় সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ‘‘ওয়াকফ একটি স্বেচ্ছামূলক দান। এর মাধ্যমে নিজের সম্পদের মালিকানা অন্যের হাতে দেওয়া হয়। আমাদের এ মুদাবারা ক্যাশ ওয়াকফ ডিপোজিট স্কিম বিত্তবানদের সামাজিক কর্মকাণ্ড পালনে উৎসাহিত করবে। আর প্রাইম ব্যাংকের ওয়াকফ ব্যবস্থাপনা কমিটি এ সম্পদের ব্যবস্থাপনা করবে।’’

এহসান খসরু বলেন, ‘‘আমাদের এ নতুন স্কিমের মাধ্যমে বিত্তবান ব্যক্তিরা সংগঠিত হওয়ার সুযোগ পাবেন। এবং সামজিক দায়িত্ব পালন করতে পারবেন। সামজিক বিনিয়োগ বাড়বে। ফলে দেশের উন্নয়ন হবে।’’

তিনি বলেন, মুদারাবা ওয়াকফ নগদ জমা হিসাবে চিরস্থায়ী দান। একজন ব্যক্তি তার সমুদয় সম্পত্তি এককালীন ক্যাশ জমা দিয়ে এ হিসাব খুলতে পারবেন। অথবা ন্যূনতম ১০ হাজার টাকা দিয়ে এ হিসাব শুরু করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ