1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

ভিডিও পোস্ট করে কটাক্ষের শিকার নুসরাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭ Time View

টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বির্তক যেন পিছুই ছাড়ছে না। একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তার দিকে। তবুও সব কিছুকে এড়িয়ে ভাল থাকার চেষ্টা চালাচ্ছেন নুসরাত। ছোট্ট ঈশানকে নিয়ে দিব্য দিন কাটাচ্ছেন তিনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট করলেই নেটিজেনরা মুখিয়ে থাকছে নুসরাতকে জব্দ করার জন্য!

ঠিক এমনটাই ঘটলো সম্প্রতি। নুসরাত জাহান তার ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের ভিডিও। গর্ভাবস্থায় থাকার সময় এই বিজ্ঞাপনের শুট করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন ধারাবাহিকের অভিনেতা রাজা গোস্বামী। এই বিজ্ঞাপনের ভিডিও দেখেই নুসরাতকে কটাক্ষ শুরু করে দিল নেটিজেনরা।

নুসরাতের কমেন্ট বক্সে নজরে এল একের পর এক মন্তব্য। কেউ লিখলেন, এই ডিটারজেন্ট কি তোমার মতো মানুষের চরিত্রের দাগ তুলতে পারবে? আবার কেউ কেউ লিখলেন, নিজের হাতে কাপড় ধুয়েছো কখনও? অনেকে আবার এসব থেকে বেরিয়ে নুসরাতের ঠোঁট নিয়েও কুমন্তব্য করতে শুরু করেন। তবে এসব কটাক্ষের ভিড়ে কেউ কেউ নুসরাতের পোস্টে ভালবাসা দিয়েও ভরিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ