1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আইএফআইসি এবং ব্যাংক এশিয়ার মুনাফা কমেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১৫৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে ব্যাংক দুটির মুনাফা কমেছে। ব্যাংকগুলো হলো-আইএফআইসি ব্যাংক এবং ব্যাংক এশিয়া।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়া : ব্যাংক এশিয়া গত ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) ব্যাংকটির কর পরবর্তী মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছে ৭৩ কোটি ৬ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ১৬ টাকা।

গত বছরের একই সময়ে ব্যাংকটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৯৮ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ দশমিক ৮৮ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে ব্যংকের মুনাফা কমেছে ২৫ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) ব্যাংকটির কর পরবর্তী নিট মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছে ৫০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮১ টাকা।

গত বছরের একই সময়ে ব্যাংকটির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৫৫ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ০৫ টাকা।

আইএফআইসি ব্যাংক : আইএফআইসি ব্যাংক গত ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) ব্যাংকটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২৫ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৯৩ টাকা।

গত বছরের একই সময়ে ব্যাংকটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৬৫ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান  হয়েছিল ২ দশমিক ৩৬ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে ব্যংকের মুনাফা কমেছে ৩৯ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ