1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

এবার নুসরাতের প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে শ্রাবন্তী!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১ Time View

টালিউডের প্রথম সারির দুই নায়িকা নুসরাত জাহান ও শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে দু’জন খুব ভালো বন্ধু। আবার তাদের মধ্যে রয়েছে দারুণ মিলও। তাদের উভয়েরই সংসারে বিচ্ছেদ ঘটেছে এবং সেই বিচ্ছেদ নিয়ে আইনী ঝামেলা চলমান রয়েছে।

কিন্তু মজার ব্যাপার হলো, বান্ধবী নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গেই এবার নাম জড়াল শ্রাবন্তীর! অবশ্য প্রেম বা কোনো সম্পর্কের সূত্রে নয়, একেবারে পেশাগত সূত্রেই তারা এক হয়েছেন। নিখিলের প্রতিষ্ঠানের মডেল হয়েছেন শ্রাবন্তী।

বুধবার (৮ সেপ্টেম্বর) শ্রাবন্তী তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে বেগুনি রঙের ঝলমলে পোশাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ফ্যাশন হচ্ছে খাওয়ার মতো। তোমার একইরকম থাকা উচিৎ নয়’। পোস্টে তিনি ট্যাগ করেছেন ওই পোশাকের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইউভ’-এর নাম। যেটার মালিকানা নিখিল জৈনের।

জানা যায়, নুসরাত ও নিখিল যখন একসঙ্গে থাকতেন, তখন নুসরাতের ভাবনা থেকেই এই ফ্যাশন হাউজ খোলা হয়। তবে মালিকানা থাকে নিখিলের নামেই। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে প্রচারণার জন্য যুক্ত হন শ্রাবন্তী।

কেবল শ্রাবন্তী নয়, তার ছবিগুলো শেয়ার করেছেন নিখিল নিজেও। এ বিষয়ে নিখিল গণমাধ্যমকে বলেন, ‘শ্রাবন্তী আমার ভাল বন্ধু। আমাদের পোশাকগুলো ওর ভাল লেগেছিল। তাই ও ফটোশুট করেছে।’

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও নিখিলের প্রতিষ্ঠানের শাড়ি ও লেহেঙ্গা পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন শ্রাবন্তী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ