1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩ Time View

করোনা মহামারির মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২৫৯ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৮ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৫৪ জন।

বর্তমানে মোট ১ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৫ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৭০ জন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৭০৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি মাসে এ পর্যন্ত মোট ২ হাজার ৬৫১ জনের ডেঙ্গু শনাক্ত হলো।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ