1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

কসোভোর মাঠে স্পেনের স্বস্তির জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১ Time View

শক্তি-সামর্থ্যে দুদলের মাঝে বিস্তর ফারাক থাকলেও প্রতি-আক্রমণে বেশ ভালোই চ্যালেঞ্জ জানাল কসোভো। তবে দুই অর্ধের দুই গোলে স্বস্তির জয় ঠিকই পেল স্পেন।

ম্যাচে দুই-তৃতীয়াংশেরও বেশি সময় বল দখলে রেখে স্পেন মোট ১৯টি শট নেয়, যার মাত্র চারটি ছিল লক্ষ্যে। আর কসোভোর সাত শটের তিনটি ছিল লক্ষ্যে।

আগের দুই ম্যাচের একটিতে হার ও অন্যটিতে জিতে আসা স্পেন বল দখলে আধিপত্য করলেও প্রথমার্ধে মাঠের নিয়ন্ত্রণ নিতে বেশ লড়াই করতে হয় তাদের। পাল্টা-আক্রমণে কয়েকবার তাদের সীমানায় ভীতিও ছড়ায় কসোভো।

ধীরে ধীরে গুছিয়ে ওঠা এনরিকের দল ৩২তম মিনিটে এগিয়ে যায়। আলভারো মোরাতার পাস ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন ফোরনালস। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই মিডফিল্ডারের জাতীয় দলের হয়ে এটা প্রথম গোল।

৮৮তম মিনিটে দারুণ নৈপুণ্যে জয় নিশ্চিত করেন তরেস। মিকেল মেরিনোর মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু বল ধরে কিছুটা এগিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।

ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। গ্রিসের মাঠে ২-১ গোলে হেরে যাওয়া সুইডেন ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তবে দুই ম্যাচ কম খেলেছে স্ইুডিশরা। তাদের সমান চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গ্রিস। চার নম্বরে কসোভোর পয়েন্ট ৪। আর তলানিতে জর্জিয়ার পয়েন্ট ১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ