1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ সিনেমা ফ্লপ করলেও অভিষেককে কেন বকেন না অমিতাভ? ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশমাতার কাছে নিরাপত্তা চাইলেন পরীমণি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮ Time View

চিত্রনায়িকা পরীমণি আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ক একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পরী লিখেছেন, ‘দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’

এর আগে গত ৪ আগস্ট ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানান পরীমণি। অবশ্য সেদিন বিকালে তার বাসায় অভিযান চালায় র‍্যাব। ৪ ঘণ্টার অভিযান শেষে সন্ধ্যায় তাকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে র‍্যাব। সেই মামলায় কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল পরীকে। টানা ২৭ দিন তিনি থানা ও কারাগারে বন্দী ছিলেন।

গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি। কাশিমপুর কারাগার থেকে বের হয়ে এসে তিনি তার বনানীর বাসায় ওঠেন। গণমাধ্যমের সঙ্গে আলাপে জানান, তার দুর্বিসহ দিনগুলোর কথা। এই কঠিন সময়ে একমাত্র নানার কথা ভেবেই সাহস-শক্তি পেয়েছিলেন তিনি। সে কথাও প্রকাশ করেছেন সম্প্রতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ