1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত মতামত দেয়নি টেকনিক্যাল কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮ Time View

করোনাভাইরাস পরিস্থিতিতে কবে নাগাদ স্কুল-কলেজ খোলা হবে সে বিষয়ে আজ বুধবার যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির চূড়ান্ত মতামত না পওয়ায় বৈঠক অনুষ্ঠিত হয়নি।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড ১৯ পরিস্থিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ কোন মিটিং অনুষ্ঠিত হয়নি। এখনো টেকনিক্যাল কমিটির মতামত পাওয়া যায়নি। আগামীকালের মধ্যে টেকনিক্যাল কমিটির মতামত পাওয়া যেতে পারে। আগামী ৫ সেপ্টেম্বর (রোববার) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রনালয় মিটিং হওয়ার কথা রয়েছে।’

এর আগে গত ২৬ আগস্ট করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হলেও স্কুল-কলেজ খোলার ব্যাপারে পরবর্তী বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ