1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

বিএনপি মহাসচিব হতাশাগ্রস্ত: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৭৭ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে মনে হয় তিনি অনেক হতাশাগ্রস্ত। এ জন্যই বলছেন যে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তার এমন বক্তব্য বলে দেয় তিনি অসুস্থ, তার স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনাসভায় এ কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে যখন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই তাকে (বঙ্গবন্ধু) হত্যা করা হয়। একটা ঘুমন্ত জাতিকে উজ্জীবিত করার জন্যই কাজ করছিলেন তিনি। সে সময় দেশে ১০ হাজার টন খাদ্য উদ্বৃত্ত ছিল। পাকিস্তানি দোসররা সে সময় তাকে হত্যা করেছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের উন্নয়নের কেইস স্টাডি করছে অনেক দেশ। এমনকি পাক সরকার (পাকিস্তান সরকার) ইমরান খানও স্বীকার করেছে যে, সব সূচকেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে।

সংগঠনটির উপদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এমন একটি বাগান যাতে কোনো আগাছা থাকবে না। কারণ নতুন নতুন যে আগাছা আওয়ামী লীগে এসেছে তারাই নষ্ট করেছে আওয়ামী লীগের বাগানের পরিবেশ। তাই এসব আগাছামুক্ত করতে হবে দল থেকে।

সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা, অভিনেত্রী অরুনা বিশ্বাস ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ