1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান প্রকল্পগুলোর প্রতিবেদন তলব

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৬৮ Time View

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলমান প্রকল্পসমূহের আর্থিক বিবৃতিসহ প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। আগামী ২ মাসের মধ্যে কমিটিতে এই প্রতিবেদন জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান, গোলাম মোহাম্মদ সিরাজ এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু এর কাজের মান নিয়ে প্রায় প্রশ্ন ওঠে। এছাড়া প্রকল্পগুলোও ধীরগতিতে চলে। এজন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন চলমান প্রকল্পসমূহের আর্থিক বিবৃতিসহ প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি।’

বৈঠকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পসমূহের ওপর আলোচনা করা হয়।

প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সক্ষমতা থাকা সাপেক্ষে এবং সময় বৃদ্ধি রোধে পূর্ণাঙ্গ পরিকল্পনা ও আগাম প্রস্তুতি নিয়ে বৈঠকে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কাজের সুবিধার্থে ও আর্থিক খরচ কমাতে বড় প্রকল্পগুলো মন্ত্রণালয়কে একাধিক ভাগে ভাগ করে গ্রহণের সুপারিশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ