1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কেন হামের টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্র ও ইইউতে রপ্তানি পোশাকের দাম কমেছে দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চেয়ারম্যান নিয়োগ, হাইকোর্টের রুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু

পঁচাত্তরের বুলেটই ফিরে এসেছিল ২০০৪ সালের একুশে আগস্ট: কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৩ Time View

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের ২১ আগস্ট আবারও ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনাসভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হমলা দিবস উপলক্ষে এই আলোচনাসভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৪ সালের এই দিনে আমরা মুক্তাঙ্গনে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। এরপর সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলার পর পুলিশ আমাদের কোনো সহায়তা করেনি। তারা তখন শেখ হাসিনার গাড়িবহরে গুলি বর্ষণ করে। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে কর্মীদের ওপর।

ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলার উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। তাই ১৯৭৫ এর বুলেট ২০০৪ সালে প্রাণঘাতী বুলেট হয়ে আবার ফিরে এসেছিল।

তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার ও তদন্ত বাধাগ্রস্ত করতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সবই করেছিল।

ওবায়দুল কাদের বলেন, এই ঘটনায় প্রহসনের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন এই হামলার জন্য পার্শ্ববর্তী একটি দেশকে দায়ী করে। গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করা হবে। গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড যারা বিদেশে আছে তাদের ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ