1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

পর্নো মামলায় জামিন পেলেন শিল্পা শেঠির স্বামী রাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৭৩ Time View

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা অবশেষে জামিনে মুক্ত হয়েছেন। পর্নো ছবি তৈরির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। আজ ১৯ আগস্ট তার জামিন মঞ্জুর করেছে মুম্বাইয়ের হাইকোর্ট।

রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে প্রশ্ন তোলেন, ‘এই মামলায় অপর দুই অভিযুক্ত শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডেকে স্বস্তি দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি পুলিশ। রাজ কুন্দ্রার ক্ষেত্রেই অন্য নিয়ম পালন করা হচ্ছে।’

জানা গেছে, এই মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট। সেদিন আবার আদালতে উপস্থিত থাকতে হবে রাজকে।

গত ১৯ জুলাই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই রাজের নামে সামনে আসতে শুরু করে একের পর এক অভিযোগ।

২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পার। ২০১২ সালে তাদের সন্তান ভিয়ানের জন্ম হয়। গত বছর রাজ ও শিল্পার ঘরে আসে কন্যা সামিশা।

এর আগে আইপিএলে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। তখন তিনি রাজস্থান রয়্যালসের মালিক ছিলেন। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ড ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল রাজস্থান রয়্যালসকে। দু’বছরের নির্বাসন কাটিয়ে রাজস্থান রয়্যালস আবার আইপিএলের মূল স্রোতে ফেরে। কিন্তু রাজ কুন্দ্রাকে আর দেখা যায়নি মেগা টুর্নামেন্টে। শোনা যায়, তিনি এই আসরে আজীবন নিষিদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ