1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিনেই বাংলাদেশের খেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৫৩ Time View

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। উদ্বোধনী দিনেই প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নামছে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ। প্রথমে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামবে একই গ্রুপে থাকা স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। তার পরেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ওমান।

প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে থাকা আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও নামিবিয়া খেলতে নামবে তার পরের দিন। প্রথম রাউন্ডের ম্যাচগুলো চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে দুটি শীর্ষ দল পরে জায়গা পাবে সুপার-১২ তে। এর পর মূল পর্ব শুরু ২৩ অক্টোবর।

প্রথম পর্বের গ্রুপ ‘এ’-তে রয়েছে শ্রীলংকা, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।

প্রথম রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সুপার-১২ তে বাংলাদেশ দল সুযোগ পাবে গ্রুপ-২ এ। সেখানে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই গ্রুপের ষষ্ঠ দলটি হবে প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ রানার্স-আপ।

তবে বাংলাদেশ প্রথম রাউন্ডে গ্রুপ রানার্স-আপ হলে কিন্তু প্রতিপক্ষ পরিবর্তন হয়ে যাবে। তখন দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজ জার্সিধারীদের অবস্থান হবে গ্রুপ-১-এ। সুপার-১২তে এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচের সূচি
১৭ অক্টোবর : বাংলাদেশ-স্কটল্যান্ড (রাত ৮টা)
১৯ অক্টোবর : ওমান-বাংলাদেশ (রাত ৮টা)
২১ অক্টোবর : বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (বিকাল ৪টা)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ