1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

‘আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৮ Time View

আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্য এলাকায় বিভিন্ন সংস্থায় বাংলাদেশের যারা কর্মরত আছেন, আমার জানা মতে তারা সবাই নিরাপদে ও ভালো আছেন।’

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ কথা বলেন তিনি।

এদিকে, কাবুলের কারাগার থেকে তিন বাংলাদেশির পালানোর খবর প্রকাশ হওয়া প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, আফগানিস্তানে আমাদের দূতাবাস নেই। পাশের উজবেকিস্তান দূতাবাস থেকে আমরা এসব বিষয় পর্যবেক্ষণ করছি এবং সেখানকার পরিস্থিতির খবর নেওয়া হচ্ছে। সেই দূতাবাস জানিয়েছে, কাবুলের কারাগার থেকে তিন বাংলাদেশি পালিয়েছেন। ওই তিনজনের একজন উজবেকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এ কথা জানিয়েছেন এবং সাহায্য চেয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা আসে, তখন থেকেই আমরা সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যদিও আফগানিস্তানের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক নেই, এর পরও সেখানকার পরিস্থিতি যখন নাজুক হয়ে আসছিল, তখন থেকেই সেখানে অবস্থান করা ব্র্যাকের ৪০০ থেকে ৫০০ কর্মীদের ব্যাপারে আমরা সংস্থাটিকে জানিয়েছি, যেন তারা সেসব কর্মীদের সহযোগিতা করেন। তারা তাদের কর্মীদের নিরাপত্তার মধ্যেই রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ