1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিক বান্ধব: ইকবাল সোবহান চৌধুরী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৮ Time View

জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিক বান্ধব। তিনিই প্রথম সাংবাদিকদের বিশেষ মর্যাদা দিয়ে নীতিমালা প্রণয়ন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট গঠনসহ বহুমুখী পদক্ষেপ নিয়েছেন।

বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

শনিবার (১৪ আগস্ট) তিনি প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে যশোরে ‘আমি মৃত্যুর চেয়ে বড়ো’ শীর্ষক স্মরণানুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক ও কোষাধ্যক্ষ দীপ আজাদ।

অনুষ্ঠানে জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজে সহ সভাপতি মনোতোষ বসু, যশোর সংবাদপত্র পরিষদ সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএফইউজে যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, জেইউজে সাবেক সভাপতি সাজেদ রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক তৌহিদুর রহমান, জেইউজে সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেইউজে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির সূচনা পর্বে কাব্য তথ্যচিত্র প্রদর্শিত হয়। ১৫ আগস্ট সকাল ৯ টায় জেইউজে কার্যালয় থেকে পদযাত্রা করে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে যাবেন সদস্যরা। এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবে জেইউজে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ