1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ঢাকায় পৌঁছালো সিনোফার্মের আরও ১০ লাখ টিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪৫ Time View

তৃতীয় দফায় চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

এছাড়া চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০ টিকা ঢাকায় আসে। সবমিলিয়ে চীন থেকে ১ কোটি ১৫ টিকা ঢাকায় এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ