1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

টু-জি লাইসেন্স নবায়নে দীর্ঘসূত্রতা এড়াতে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুলাই, ২০১২
  • ১২০ Time View

মোবাইল ফোন অপারেটরদের দ্বিতীয় প্রজন্মের(টু-জি) লাইসেন্স নবায়নে দীর্ঘসূত্রতা এড়াতে এ সংক্রান্ত বিদ্যমান মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিন পক্ষই(বিটিআরসি-এনবিআর-মোবাইল অপারেটর)।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে মোবাইল ফোন অপারেটর প্রতিনিধি, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও এনবিআর প্রতিনিধিদের সঙ্গে এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু এবং আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান,  টু-জি লাইসেন্স নবায়নে আদালতে একাধিক মামলা রয়েছে। সরকার পক্ষ ও অপারেটররা এসব মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন।

মামলা প্রত্যাহারের জন্য কিছুটা সময় লাগলেও আগামী আগস্টের মধ্যেই চারটি মোবাইল ফোন অপারেটরদের দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স নবায়ন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে চারটি (গ্রামীণ, বাংলালিংক, রবি ও সিটিসেল) মোবাইল অপারেটরের টু-জি লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। এদের লাইসেন্স নবায়ন নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও অপারেটরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন আছে।

বৈঠকটি তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) লাইসেন্স সংক্রান্ত হলেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, বৈঠকে মোবাইল অপারেটররা জানান যে, টু-জি লাইসেন্স নবায়ন করতে না পারায় তারা বিনিয়োগ করতে পারছেন না। তাই তারা দ্রুত টু-জি লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ