1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

কেউ আইনের ঊর্ধ্বে নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৬২ Time View

কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছেন তাদেরও শাস্তি হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পুলিশ বাহিনীর দুই একজন সদস্য অন্যায় করতে পারেন। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছেন তাদেরও শাস্তি হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীর কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। তবে করোনাকালে পুলিশ বাহিনী উজ্জ্বল ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজ আছে। ১০ বছর আগের বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ