1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক: স্পিকার ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আসেনি কর্মসৃজন প্রকল্পের তহবিল, ‘কামলার হাটে’ মিলছে না কাজও সার্কাস ও যাত্রায় অশ্লীলতার অভিযোগে সোনামুখী মেলা বন্ধ ক্ষমা চাইলেন ‘বাংলাদেশ থাকবে না’ বলা সেই ভারতীয় সাংবাদিক ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সই ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত

দুই বছর পর ফের জুটি বাঁধছেন পূজা-মহেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৭৪ Time View

২০১৯ সালে ‘মহর্ষি’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধেছিলেন চিত্রনায়িকা পূজা হেজ। ফের এ জুটির রোমান্স দেখতে পাবেন দর্শক।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গতকাল (৯ আগস্ট) ছিল মহেশ বাবুর ৪৬তম জন্মবার্ষিকী। বিশেষ দিনে প্রযোজনা সংস্থা হরিকা অ্যান্ড হাসিন ক্রিয়েশনস নতুন সিনেমার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে জানিয়েছে, মহেশ বাবুর নায়িকা হচ্ছেন পূজা হেজ।

ত্রিবিক্রমের পরিচালনায় সিনেমাটির শিল্প নির্দেশনায় থাকবেন এ এস প্রকাশ আর মিউজিক কম্পোজার থমন।

এর আগে পরিচালক ত্রিবিক্রম ও মহেশ বাবু ‘আথাডু’ (২০০৫) ও ‘খালেজা’ (২০১০) সিনেমায় কাজ করেছিলেন। নতুন সিনেমাটি এ যুগলের তৃতীয় যৌথতা। মজার ব্যাপার হলো, পূজার সঙ্গেও এ পরিচালকের এটি তৃতীয় সিনেমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ