1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

বার্ষিক ৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতে যাচ্ছেন মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৬২ Time View

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা মেসি।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো।

মঙ্গলবার তিনি জানিয়েছেন, বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সে যাবেন তিনি এমনটিও জানিয়েছেন রোমানো।

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্তই ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতা। পরে এক আনুষ্ঠানিক ঘোষণায় কাতালান ক্লাবটি জানায়, মেসি আর থাকছেন না তাদের ক্লাবে।

ওই ঘোষণার তিন দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মেসি। কাঁদতে কাঁদতে বিদায় বলেন নিজের প্রিয় ক্লাবকে। প্রতিশ্রুতি দেন আবার ফিরে আসারও। তবে এমন আনুষ্ঠানিক বিদায়ের পরও কিছু গণমাধ্যম জানায় মেসির জন্য নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।

তবে শেষ পর্যন্ত আর তেমন কিছু হচ্ছে না। ২ বছরের চুক্তিতে পিএসজিতেই যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যেই ফ্রান্সের গৌরবের স্মারক আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ