1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

আজ আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৮ Time View

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পেল না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ের কাছে দিশেহারা হয়ে যায় অজিরা। আজ আবার টাইগারদের বিপক্ষে দ্বিতীয় টি-২০ খেলতে মাঠে নামবে ক্যাঙ্গারুরা।

বুধবার (৪ আগস্ট) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখা যাবে দেশের তিনটি চ্যানেল, টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে।

প্রথম ম্যাচে মাত্র ১৩১ রান করেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে ১০৮ রানে অলআউট হয়েছে ম্যাথু ওয়েডবাহিনী। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে চলছে এই সিরিজের সব আয়োজন।

মঙ্গলবার শুরু হওয়া এই সিরিজ শেষ হবে ৯ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজে অজি দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সরা। এদিকে, বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও লিটন দাসরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ