1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার ব্যাংকে বিদেশি ‍মুদ্রা জমা রাখতে পারবে মানি চেঞ্জাররা ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন চট্টগ্রামে ডেঙ্গু ৩ ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু কাউকে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ৩ হাজার কোটি টাকার নতুন ঋণ চোখের স্বাস্থ্যসেবায় ১২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়

করোনা ও উপসর্গে ৩৪ জেলায় ১৬২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৭১ Time View

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের ৩৪ জেলায় ১৬২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনায় ৫ জন, কুষ্টিয়ায় ১৬ জন, যশোরে ৭ জন, ঝিনাইদহে ৫ জন, নড়াইল ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং বাগেরহাটে ৩ জনের মৃত্যু ঘটে।

চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩০ জন। মৃতদের মধ্যে চট্টগ্রামে ১১ জন, কুমিল্লায় ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন, নোয়াখালীতে ৩ জন এবং চাঁদপুরের ২ জন রয়েছেন।

এদিকে, ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২১ জন। এরমধ্যে ময়মনসিংহের ১৯ জন এবং জামালপুরের ২ জন রয়েছেন।

অন্যদিকে, রাজশাহী বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ৪ জন, পাবনায় ৩ জন, নওগাঁয় ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।

এছাড়া, বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে বরিশালের ১৩ জন, পটুয়াখালীর ৩ জন এবং বরগুনার একজন।

এদিকে, রংপুর বিভাগে করোনায় ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে রংপুর ও ঠাকুরগাঁওয়ের ৬ জন করে, দিনাজপুরের ২ জন এবং পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর ৪ জন রয়েছেন।

অন্যদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে সিলেটের ৭ জন এবং সুনামগঞ্জের ২ জন রয়েছেন।

তাছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ৭ জন, টাঙ্গাইল ও গাজীপুরে দুইজন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ