1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

বন্যা ও ভূমিধসে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১১৩ Time View

মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ১৫৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি।

সংবাদমাধ্যমটি জানায়, বন্যা ও ভূমিধসে সৃষ্ট কাদা আর ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়াদের উদ্ধারে অনেক ক্ষেত্রেই উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। পানিতে তলিয়ে যাওয়া ঘরবাড়ি থেকেও উদ্ধারের চেষ্টা চলছে দুর্গতদের। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ।

এদিকে, চীনে ভয়াবহ বন্যার পর পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইন-ফা। ঘূর্ণিঝড়ের আশংকায় আগেই বাতিল করে দেয়া হয়েছে সাংহাইয়ের বিভিন্ন বিমানবন্দরের বিমান চলাচল। দেশটির মধ্যাঞ্চলে রেকর্ড বন্যায় এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গেল কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বেলজিয়াম। এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে উত্তর ও পূর্ব লন্ডনের রাস্তাঘাট।

কোস্টা রিকাতেও একই ধরণের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে শত শত বাড়িঘর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ