1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৯৭ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৫ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে সংক্রমণে দশ জন ও উপসর্গে চার জন মারা গেছেন। এদের মধ্যে আট জন পুরুষ ও ছয়জন নারী।

রামেক পরিচালক বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনার তিনজন ও চুয়াডাঙ্গার একজন ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও পাবনার একজন মারা গেছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে রাজশাহীর একজন, পাবনার দুজন ও চুয়াডাঙ্গার একজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৮ জন ও উপসর্গ নিয়ে ২৩৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৬ জন।

রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২৩ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ