1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

‘ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে পাকিস্তান’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৫১ Time View

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরটা একদমই ভালো কাটেনি পাকিস্তান ক্রিকেট দলের। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর টি-টুয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে তারা। সবমিলিয়ে ছয় ম্যাচে জয় মাত্র ১টিতে, হেরেছে বাকি পাঁচ ম্যাচ। তার মধ্যে ওয়ানডে সিরিজে ছিল ইংল্যান্ডের দ্বিতীয় বা তৃতীয় সারির দল।

নিজ দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পরেও উচ্চবাচ্য থামছে না পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের। ইংল্যান্ডকে প্রথম টি-টুয়েন্টিতে হারানোর পর তিনি বলেছিলেন, টি-টুয়েন্টিতে পাকিস্তানের চেয়ে সেরা দল নেই আর কোনো।

কিন্তু এর পরের দুই ম্যাচেই পাকিস্তানকে নাকানিচুবানি খাইয়েছে ইয়ন মরগ্যানের ইংল্যান্ড। এবার নতুন আরেক মন্তব্য করলেন শোয়েব। তার মতে, আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান।

বৃহস্পতিবার রাতে স্পোর্টস তাক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘আমার মনের মধ্যে একটা অনুভূতি হচ্ছে যে, পাকিস্তান ও ভারত টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে। যেখানে পাকিস্তান জিতবে। আমিরাতের কন্ডিশন ভারত-পাকিস্তান দুই দলকেই সাহায্য করবে।’

অথচ অতীত ইতিহাস বলছে বিশ্বকাপের ম্যাচে এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি পাকিস্তান। এখনও পর্যন্ত ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপ মিলে মোট ১১ বার মুখোমুখি হয়েছে এ চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ।

যেখানে সবকয়টিতেই জিতেছে ভারত। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ছয়টি ও টি-টুয়েন্টি বিশ্বকাপে জিতেছে পাঁচটি ম্যাচে।

এদিকে ফাইনালে দেখা না হলেও, গ্রুপপর্বে ঠিকই দেখা হবে ভারত-পাকিস্তানের। আইসিসি প্রকাশিত বিশ্বকাপের গ্রুপ দুইয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এছাড়া রাউন্ড-১ থেকে আসা দুই দলও যুক্ত হবে এই গ্রুপে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ